সিডনিতে বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন
অস্ট্রেলিয়ায় ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে দেশটিতে বসবাসরত বিএনপির প্রবাসী নেতা-কর্মীরা।
স্থানীয় সময় রোববার সন্ধায় সিডনির রকডেলের কস্তুরী ফাংশন সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
মো. লুৎফুল কবিরের সভাপতিত্বে সভা সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল হাছান।
বিশেষ অতিথি ছিলেন লেবার পার্টির কার্ল সালেহ।
মো. লুৎফুল কবির বলেন, “জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে, মানুষের মাঝে হতাশা আর নিরাপত্তাহীনতা বিরাজ করছে।”
সভায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে অস্ট্রেলিয়া বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়।
মুনা মুস্তাফার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন ‘বাংলা মিউজিক অ্যান্ড ডান্স একাডেমি’র শিশুরা ।
গান শোনান নূরই মোহাম্মদ সজীব, মিঠু ও ইভানা খালেদ, নামিদ ফারহান ও আয়েশা এবং হুমায়ুন কবির।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
