লন্ডনে জাঁকালো আয়োজনে পিএইচজি স্কুলের শতবর্ষ উদযাপন
যুক্তরাজ্যের লন্ডনে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী স্কুল পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয় (পিএইচজি) –এর উৎসবমুখর পরিবেশে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।
গত সপ্তাহের রোববার পূর্ব লন্ডনের অ্যাস্ট্রিয়াম ব্যাঙ্কোয়েট হলে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
যুক্তরাজ্যে বসবাসরত পিএচজি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং কমিউনিটি নেতা মো. মনোজ্জির আলী, সাংবাদিক শাহাব উদ্দিন আহমদ বেলাল এবং জামাল উদ্দিনের নেতৃত্বে গঠিত বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ, যুক্তরাজ্য এ অনুষ্ঠানের আয়োজন করে।
অ্যাস্ট্রিয়াম ব্যাঙ্কোয়েট হলের মিলনায়তনে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানটি বাঙালিপাড়ায় অনুষ্ঠিত হওয়ায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন পেশাজীবীদের ছিলো উপচেপড়া ভিড়।
পিএইচজি উচ্চ বিদ্যালয়ের এ গৌরবময় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অনেকে হাজির হয়েছেন পরিবার-পরিজন নিয়ে।
র্যালির পরে মিলনায়তনজুড়ে সমবেত কণ্ঠে জাতীয় সংঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় এই আয়োজন।
আয়োজক ও অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আড্ডা ও হাস্যরসে মেতে উঠেন। ফিরে যান অতীতের সেই স্কুল স্মৃতিতে।
আর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পবিত্র নাথ দাসের দৌহিত্র সমিরন দাসের শুভেচ্ছা বার্তা আসে কলকাতা থেকে।
লন্ডন মেয়রের শুভেচ্ছা বার্তা পাঠ করেন উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব সমির উদ্দিন।
সমীরণ দাসের শুভেচ্ছা বার্তা পাঠ করেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক আফসার খান সাদেক।
অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিত পঞ্চখ-স্মরণিকা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগসসহ আগত অন্যান্য অতিথিরা।
এরপর সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ম্যাগাজিন প্রকাশনা উপ কমিটির আহ্বায়ক আতিকুর রহমান।
উদযাপন পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ বাবুল হোসেন এবং কোষাধ্যক্ষ জামাল উদ্দিন। লুৎফুর রহমান সায়াদ, আফছার খান সাদেক ও লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী , টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, এ কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সাডিফতা আলম, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন, বিয়ানীবাজার আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব ময়না, লন্ডন টাইগার্সের পরিচালক মিসবাহ উদ্দিনসহ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিরা।
পুরো অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় পবিত্র নাথ দাস ও তার পুত্র আধুনিক বিয়ানীবাজারের রূপকার প্রয়াত প্রমথ নাথ দাসের স্মৃতির প্রতি।
স্মৃতিচারণ পর্বে নিজেদের ছাত্র জীবনের দিনগুলোর গল্প একে একে তুলে ধরেন শতবর্ষ পরিষদের উপদেষ্টা সামসুদ্দি খান, মানিক মিয়া ওরফে সোনা মিয়া, আবু সামি, আইনজীবী আবুল কালাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শরফ উদ্দিন, চিকিৎসক আব্দুল কাদির, শাহিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ ছানা, কয়ছর উদ্দিন জালাল, ইফতেখার হোসেন খান মাখন, হুমায়ুন কবির, হাফিজ আহমদ মানা, বিলাল মোহম্মদ ফাহিম, আলতাফ হোসেন ও মো. ফয়জুর রহমান, যুগ্ম সদস্য সচিব ছমির উদ্দিন ও ফয়জুল হক।
আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্যদের মধ্যে বক্তব্য দেন হেলাল উদ্দিন আহমদ, ওজি উদ্দিন, মো. কয়েস উদ্দিন, আমজাদ হোসেন, মো. আবিদুর রহমান খান, জহিরুল ইসলাম বাবু, কবির হোসেন শামীম, মো. মিজু আহমদ, জাবির আহমদ, মো. মাহবুব হোসেন, মো. এমদান হোসেন, শাহীন উদ্দিন, মাশুক আহমদ, সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান টিপু, মো. আতিকুর রহমান, জসিম উদ্দিন, মো. শহিদুল ইসলাম শিমু প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন কবি নজরুল ইসলাম।
সাংস্কৃতিক পরিবেশনায় সকলকে মাতিয়ে রাখেন বাউল শহীদ, শিল্পী রওশন আরা মনি, শতাব্দি কর, মমতা ও চ্যানেল আই সেরাকণ্ঠের তাবাচ্ছুম।
মন মাতানো এক উদযাপন শেষে পবিত্র নাথ দাসের অমর কীর্ত্তি পঞ্চখ- হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের টগবগে স্মৃতি শতপ্রাণে জাগিয়ে ভাঙে এই মিলনমেলা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
