সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ায় ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’-এর কার্যকরী পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়ালি পার্কের গ্রামীণ রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি এম আবদুল্লাহ ইউসুফ শামিম।
শুরুতে কাউন্সিলের নতুন সদস্য গবেষক এম সাজ্জাদ হোসেনকে কাউন্সিলের ‘মিডিয়া ও কমিউনিকেশন’ বিভাগের দায়িত্ব দেওয়া হয়।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল খান, কোষাধ্যক্ষ মাকসুদা সুলতানা, কার্যকরী পরিষদের সদস্য নাইম আবদুল্লাহ, কাউন্সিলের সদস্য ফজলে রাব্বি ও আসিফ ইকবাল।
অস্ট্রেলিয়ার মূলধারার গণমাধ্যমের সঙ্গে কাজ করার পাশাপাশি অন্যান্য কমিউনিটির মিডিয়াকে সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সঙ্গে যুক্ত করে মিডিয়া অ্যালায়েন্স প্রতিষ্ঠার মাধ্যমে পারস্পরিক সংবাদ আদান-প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
গত ২৯ অক্টোবর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার ১৭ জন সাংবাদিককে আর্থিক সহায়তা দেওয়াসহ অনুষ্ঠানের আয়োজনের জন্য কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিনকে কাউন্সিলের কার্যকরী পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও কাউন্সিলের ওয়েবসাইট আপডেট, ডাটাবেস তৈরিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এ সভায়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
