শারজায় ‘সংহতি’র সাহিত্য আড্ডা
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘সংহতি’র সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শারজার একটি রেস্তোরাঁয় এতে সংগঠনটির আরব আমিরাত শাখার নতুন সভাপতি গুলশান আরাকে শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক নৃত্যশিল্পী তিশা সেনের সঞ্চালনায় আড্ডায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান।
সংগঠনের নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ ও অভিনন্দনপত্র দেওয়া হয়। শুভেচ্ছা পেয়ে নিজের অনুভূতি জানান নতুন সভাপতি নারী উদ্যোক্তা ও লেখক গুলশান আরা।
তিনি বলেন, “আমিরাতে নানা ভাষাভাষি মানুষের বাস। অনেকের অনেককিছু আছে। সবার সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশকে তুলে ধরতে এ সংগঠন কাজ করবে।”
পরে নতুন সভাপতি সংগঠনের অন্য সদস্যদের শপথবাক্য পড়ান।
এতে কবিতা পড়েন- ইয়াসমিন কালাম, সাইদা দিবা, শিবলি আল সাদিক, লুৎফুর রহমান, আহমদে ইফতিখার পাভেল, নওরিন স্বর্ণা, জোয়েনা আক্তার রুনি, সাবরিনা মেহরিন টুম্পা, কাইসার হামিদ, লুৎফর রশিদ রাসেল, আবীর ইমরান, নাজনীন আক্তার, আমিনুল হক, আব্দুর রহমান রোমান, আফজাল সাদেকীন, সঞ্জয় ঘোষ, জাবেদ আহমদ ও মামুন আহমেদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
