স্নোয়ি মাউন্টেইনের সাদা বরফে
অস্টেলিয়া আয়তনে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ। এখানে হাজারও সৌন্দর্যে ঘেরা জায়গার মধ্যে নিউ সাউথ ওয়েল্সের ‘স্নোয়ি মাউন্টেইন’ এক বিচিত্র যায়গা।
স্নোয়ি মাউন্টেইন পরিচিত ‘দ্য স্নোয়িস’ নামে। এখানে শীতের সময় বরফ পড়ে যা অস্টেলিয়ায় আর কোথাও দেখতে পাওয়া যায় না। এটি অস্টেলিয়ার মূল ভূখণ্ড থেকে মহাদেশের সর্বোচ্চ পর্বতশ্রেণি।
অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বত ‘মাউন্ট কোসিয়াসুৎস্কো’, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২২8 মিটার (৭ হাজার ৩১০ ফুট) উচ্চতায় পৌঁছেছে। এই পর্বতশ্রেণি দক্ষিণ নিউ সাউথ ওয়েল্সে অবস্থিত ও বৃহত্তর অস্ট্রেলিয়ান আল্পস এবং গ্রেট ডিভিডিং রেঞ্জের অংশ।
অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি বড় প্রাকৃতিক হ্রদ রয়েছে। জুন, জুলাই ও অগাস্ট মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এসব স্থানে। ফলে বেশিরভাগ বরফ সাধারণত শীতের পরে গলে যায়।
সিডনি থেকে স্নোয়ি মাউন্টেইনের দূরত্ব প্রায় পাঁচশ কিলোমিটার। বড় ভাই আসাদুল্লা ভাইয়ের উদ্যোগে ব্লাক টাউন থেকে ভাড়া করা ১৯ সিটের মিনিবাসে চেপে আমরা রওনা দিলাম। পাঁচ পরিবারে থেকে আমরা ১৯ জন ২১ জুলাই রাত সাড়ে ১২টার পর ল্যাকাম্বা থেকে রওনা দেই।
সকাল ৯টায় আমরা স্নোয়ি মাউন্টেইনের সিমিজিং হোলস নামক যায়গায় পৌঁছালাম। তখন সেখানে তাপমাত্রা ছিলো মাইনাস তিন আর সাথে ঝড়ো বাতাস। অনেকটা তুষার ঝড়ের মতো। কেউ বাসের বাইরে যাওয়ার মতো অবস্থায় ছিলো না। সেখানে বাসের ভেতর বসেই আমরা সকালের নাস্তা সারলাম।
অবশেষে দুপুর দেড়টায় আমরা আবার রওনা দেই সিডনির উদ্দেশ্যে। পথিমধ্যে দুপুরের খাবার খেয়ে ভাড়া করা শীতের পোশাক ফেরত দেই। রাত দশটার দিকে সবাই সুস্থভাবে বাসায় পৌঁছাই।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
