ইতালিতে বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ সভা
ইতালিতে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে স্থানীয় বিএনপি।
স্থানীয় সময় মঙ্গলবার রোমের তরপিনাতারা সুন্দরবন রেস্তোরাঁয় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন।
বক্তব্য দেন- সহ সভাপতি জিয়াউল হক জিয়া, নিজাম উদ্দিন, নুরুল আবছার, লায়লা শাহ, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান ভূইয়া মিলন, সহ প্রচার সম্পাদক খান রবিন, নিরব খান, তরপিনাতারা বিএনপির সদস্য সচিব মাইনুল হাসান ও বাবু।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
