মক্কায় বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন
সৌদি আরবের মক্কায় ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে মক্কা প্রাদেশিক বিএনপি।
স্থানীয় সময় বুধবার রাতে মক্কার একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিলনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার এম এ হেলাল।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক।
সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি এম জহির আহমেদ, সহ সভাপতি এম এ তাহের ও সহ সভাপতি হামিদুল হক হামিদ।
আরও উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজামান তপন।
বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, সেলিম উল্লাহ, গাজী কামাল ও জাহাঙ্গীর।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
