মালয়েশিয়া আওয়ামী লীগের সংবর্ধনা সভা
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক জামিল হোসেন নাসিরকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় কুয়ালালামপুর আমপাং এর একটি মিলনায়তনে ছাত্রলীগ নেতা মওদুদ মোল্লার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শওকত আলী তিনু।
প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা।
তিনি আগামী জাতীয় নির্বাচনে বাগেরহাট-৪ আসন থেকে জামিল হোসেন নাসিরকে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
জামিল হোসেন নাসির বলেন, “আমি জনগণের জন্য কাজ করতে চাই, তাই আগামী নির্বাচনে দলের মনোনয়ন চাই। অথবা দল যাকে মনোনয়ন দেবে আমি তার জন্য কাজ করব।”
অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন- গোপালগঞ্জ জেলা সমিতির সহ সভাপতি বাবুল সরদার, শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আবদুল আজিজ, রমজান আলী, আলি আকবর, হায়েত আলি, মনির, রুবেল সর্দার, মমিনুল, সোহেল সর্দার, তুহিন মোল্লা ও কামাল।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
