ইতালিতে তরিনো আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত
ইতালিতে আওয়ামী লীগের তরিনো শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন তরিনো আওয়ামী লীগের সভাপতি সোহরাব সর্দার ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু।
দুই পর্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী।
বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আ.রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, ভেনিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল নাসের,লা স্পাসিয়া আওয়ামী লীগের সভাপতি সেলিম আশরাফ ও ভেনিস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার বেপারী।
এছাড়া সম্মেলনে বক্তব্য দেন খোকন ছৈয়াল, রশিদ প্যাদা, লিয়াকত চৌধুরী, আব্দুছ সালাম, মনির ফকির, বিপ্লবসহ আরও অনেকে।
এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পূরণের জন্য আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
সম্মেলন শেষে ফরহাদ হোসেন জনের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শাহনাজ সুমী, লাবন্য, প্রিতম। নাচ পরিবেশন করেন মোনালিসাসহ আরও অনেকে।
