২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা

যুক্তরাষ্ট্রে ‘বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম’-এর উদ্যোগে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 11:42 AM

Updated : 11 Oct 2022, 02:43 PM

স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটনে একটি পার্টি হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কাজী আজমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা মজিবর রহমান মজুমদার, জিল্লুর রহমান, মোস্তফা কামাল পাশা বাবুল, আজহারুল হক মিলন, গোলাম ফারুক শাহীন, পারভেজ সাজ্জাদ ও সৈয়দা মাহমুদা শিরিন।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, “বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এই প্রবাস থেকে দুর্বার আন্দোলন করতে হবে। নিজ নিজ এলাকার লোকজনকে উদ্বুদ্ধ করতে হবে ক্ষমতাসীনদের অপশাসন আর দুঃশাসন থেকে জাতিকে রক্ষায় বেগম জিয়ার নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে।”

অধ্যাপক দেলোয়ার অভিযোগ করে বলেন, “বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই। বিচার বিভাগকে দলীয়করণের সর্বশেষ অভিযানে নেমেছে সরকার। নির্বাচন কমিশনকে তল্পিবাহক হিসেবে ব্যবহার করে সামনের নির্বাচনেও দলীয় সংখ্যাগরিষ্ঠতা প্রদর্শনের ছক তৈরি করা হচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আবুল কালাম আজাদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!