২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কোর কার্লোস জে ফিনলে পুরস্কার পেলেন সমীর সাহা

ইউনেস্কোর কার্লোস জে.ফিনলে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের অণুজীববিজ্ঞানী অধ্যাপক সমীর সাহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু তাহির, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 11:39 AM

Updated : 11 Oct 2022, 02:42 PM

স্থানীয় সময় সোমবার বিকালে ফ্রান্সে ইউনেস্কোর সদর দপ্তরে ৩৯তম সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন ইউনেস্কোর সহকারী ডিরেক্টর জেনারেল ফ্লাভিয়া স্লেগাল।

পাকিস্তানের অণুজীববিজ্ঞানী শাহিদা হাসনাইনের সঙ্গে যৌথভাবে চলতি বছর সমীর সাহা এ পুরস্কারে ভূষিত হলেন। সমীর সাহা ঢাকা শিশু হাসপাতালের বিভাগের প্রধান ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। 

কিউবা সরকারের উদ্যোগে ১৯৭৭ সাল থেকে কার্লস জে.ফিনলে পুরস্কার দিয়ে আসছে ইউনেস্কো। অণুজীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছর এ সম্মানজনক পুরস্কারটি দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে সমীর সাহা বলেন, “ইউনেস্কোর পুরস্কারপ্রাপ্তি আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। ভাবতেই পারিনি আমাকে এভাবে সম্মানিত করা হবে। পুরস্কারটি কেবল আমার জন্যই বিশেষ নয়, এটি বাংলাদেশের জন্যও একটি বিশেষ ঘটনা। আমি এই বিশেষ প্রাপ্তিতে আনন্দিত ও অভিভূত।”

ইউনেস্কোর সহকারী ডিরেক্টর জেনারেল ফ্লাভিয়া স্লেগাল বলেন, “নিঃসন্দেহে বাংলাদেশ ভালো করছে। শিশুদের স্বাস্থ্যের প্রতি সবাইকে আন্তরিক নজর দেওয়া দরকার।” তিনি সমীর সাহাকে অভিনন্দন জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!