২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের শোক সভা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও টেক্সাসে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি শোক জানিয়েছে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 10:51 AM

Updated : 11 Oct 2022, 02:42 PM

স্থানীয় সময় রোববার বিকালে নিউ ইয়র্কে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সংগঠনটির কার্যকরী কমিটির সভায় এ শোক জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ।

গত ৫ নভেম্বর দুপুরে টেক্সাসে একটি চার্চে প্রার্থনারতদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা এবং ৩১ অক্টোবর নিউ ইয়র্ক শহরে সাইকেল আরোহী ও পথচারীর ওপর ট্রাক চালিয়ে আটজনকে হত্যার ঘটনায় এ শোক জানায় সংগঠনটি।

সন্ত্রাসে লিপ্তদের প্রতি ধিক্কার ও ঘৃণা প্রদর্শন করার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংগঠনটি। এ ধরনের হত্যাযজ্ঞ রুখতে অবিলম্বে কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ, বিশেষ করে অস্ত্র নিয়ন্ত্রন আইন প্রণয়নের আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

এছাড়া সভায় ক্লাবের সেক্রেটারি শহীদুল ইসলামের পিতার মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। গত ৩ নভেম্বর বাংলাদেশে যশোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদুলের পিতা আবুল কাশেম মারা যান।

সভায় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলি, সদস্য আশরাফুল হাসান বুলবুল, কানু দত্ত ও আজিমুর রহমান অভি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাচন কমিশনের সদস্য রাশেদ আহমেদ ও আকবর হায়দার কিরণ, ক্লাবের সদস্য মিজানুর রহমান, সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ শহীদুল্লাহ, কবি মিশুক সেলিম এবং সাদী মিন্টু।

সভায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!