২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদের সভা

গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের আসন্ন নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 10:19 AM

Updated : 11 Oct 2022, 02:42 PM

স্থানীয় সময় রোববার বিকালে প্যারিসের গার দো নর্দের শুকরিয়া রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন আহমদের পরিচালনায় পরিষদের আসন্ন নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়।

এতে বক্তব্য দেন প্রধান আহ্বায়ক শরফ উদ্দিন স্বপন, নির্বাচন কমিশনার আলতাফুর রহমান, পরিষদের সহ সভাপতি সেলিম আহমদ, আসলাম উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক বেলাল আহমদ।

এছাড়া আরও বক্তব্য দেন প্রচার সম্পাদক মন্টু দেব, সিনিয়র সদস্য জাফর খান নান্নু, মুজিবুর রহমান, মুহিবুর রহমান, জহিরুল ইসলাম, করিম উদ্দিন, মারজান আহমদ, শমসু মিয়া, হাফিজুর রহমান ও দেলোয়ার হোসেন। 

আগামী ১২ নভেম্বর রোববার পরবর্তী সভা গার দো নর্দে অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!