২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় জেলহত্যা দিবস পালিত

কুয়ালালামপুরে জেলহত্যা দিবসে স্মরণ সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 02:04 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিনতাং হোটেল সলিলের বলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম. রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ মাহমুদ বিন আহমদ।

শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক জামিল হোসাইন নাসির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহরাওয়ার্দী হোসেন সরোয়ার, অহীদুর রহমান অহীদ, জসিম  উদ্দিন চৌধুরী, আবদুল হামিদ জাকারিয়া, হাবিবুর রহমান হাবিব, এ কামাল চৌধুরী ও সাংবাদিক গৌতম রায়।

সভায় প্রধান বক্তা জামিল হোসাইন নাসির বলেন, “খন্দকার মোশতাক গং জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নির্মূল করতে চেয়েছিলো। কিন্তু খুনীরা ব্যর্থ হয়েছে। আজ দেশের ষোলো কোটি মানুষ প্রাণভরে জাতির জনক ও জাতীয় চার নেতাকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছে। জাতি আজ ঘৃণা করছে পঁচাত্তরের সকল খুনীদের।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, যুগ্ম আহ্বায়ক মাহতাব খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, শফিকুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ ভূঁইয়া, প্রদীপ কুমার বিশ্বাস, হুমায়ুন কবির আমির, আলমগীর হুসাইন, শওকত হোসেন সুমন, মাসুদ রানা, রাহাদ উজ্জামান ও আবদুল বাতেন।

এছাড়া আরও বক্তব্য দেন শওকত আলী তিনু, সঞ্জয় খান্না, রানা ফকির, মিজানুর রহমান, আবুল কালাম, তারেক রহমান, হারুনুর রশীদ মিয়াজী, ইকবাল তালাসি, রঞ্জন ভৌমিক, শামীম ওসমান, সাফায়েত, ছাত্রলীগ নেতা সৈয়দ মিনহাজুর রহমান, শেখ আরমান, রাসেল সিকদার, কবিরুজ্জামান জীবন, শাহীন পাটোয়ারি, অণির্বান ও বদরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি মালয়েশিয়ান ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ মাহমুদ বিন আহমদ তার বক্তব্যে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!