কুয়েত প্রবাসী সাংবাদিকদের আলোচনা সভা
কুয়েতে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার কুয়েতের রাজধানী হোটেলে ‘বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি কুয়েত’ এ আলোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আল আমিন রানা।
সভায় প্রধান আলোচক ছিলেন মানবাধিকার সংস্থা কুয়েতের সভাপতি মোহাম্মদ এয়াকুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের ‘বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি’র সাধারণ সম্পাদক শেখ এহছানুল হক খোকন, সাংবাদিক আ.হ.জুবেদ ও আবু ছাদেক, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুসা ও ফটো সাংবাদিক জিল্লুর রহমান।
এছাড়া গণমাধ্যম কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোহেল চৌধুরী, শেখ আব্দুল আহাদ, আনিছুর রহমান মিলন, এম এ আরিফ, মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
সভায় কুয়েতে প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও মিডিয়ার সকল সংবাদকর্মীকে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনা হয়।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে কুয়েতে প্রত্যন্ত অঞ্চলে প্রবাসীদের বিভিন্ন খবর সংগ্রহ ও প্রবাসে সংবাদকর্মী হিসেবে বিশেষ অবদানের জন্য যমুনা টিভির কুয়েত প্রতিনিধি শেখ এছানুল হক খোকন ও বাংলার বার্তার নিজস্ব প্রতিনিধি শাহ করিমকে সংবর্ধনা দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
