খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদ ফিনল্যান্ড বিএনপির
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ফিনল্যান্ড বিএনপি সভা করেছে।
স্থানীয় সময় শনিবার আয়োজিত এ সভায় সভায় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান (জনি)।
উপস্থাপনা করেন ফিনল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আসলাম ফকির লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান কাকন।
এ সময় শহিদুজ্জামান কাকন বলেন, “ন্যাক্কারজনক হামলার পর আওয়ামী লীগের নেতাদের নির্জলা মিথ্যাচার এবং রকমারী নাটক তৈরির অপচেষ্টা মানুষের মনে ঘৃণার জন্ম দিয়েছে। হামলা-মামলা করে এ সরকার বিএনপির অগ্রযাত্রা থামাতে পারবে না।”
তিনি আরও বলেন, “হামলাকারীদের ছবি ও বায়োডাটা সংবাদমাধ্যমে প্রকাশ হলেও তারা ডিফেন্ড করছে। আওয়ামী লীগের নেতাদের মদদে তাদের ক্যাডাররা এই হামলা চালিয়েছে। মিথ্যাচার বন্ধ করে অবিলম্বে চিহ্নিত এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিন।”
সভায় আরও বক্তব্য দেন ফিনল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সাগর, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান হীরক, আবদুর রশিদ, মো.জাহাঙ্গীর ও শামীম বেপারী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
