২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্কে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা

জেলহত্যা দিবস উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিদ্যুৎ বড়ুয়া, ডেনমার্কের কোপেনহেগেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 11:12 AM

Updated : 19 Aug 2022, 05:54 PM

স্থানীয় সময় শুক্রবার ডেনমার্কের কোপেনহেগেনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু।

সভায় প্রধান আলোচক ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া। 

সভায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ ধারণ করে জাতি গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করেন বিদ্যুৎ বড়ুয়া।   

আলোচনা সভায় উপস্থিত  ছিলেন জাহাঙ্গীর আলম , মোহাম্মদ ইউসুফ, মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, আবদুল আল জাহিদ, ফাহমিদ আল মাহিদ, সানন্দা, কোহিনূর মুকুল, সোমা সিদ্দিকা, আহসান উজ্জামান ও রিয়াজুল আহমেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রিয়াদ হোসেন, অভিক  হোসেন, সুমন দেবনাথ, ডেনমার্ক যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিল আখতার কামরুল, সাধারণ সম্পাদক আমির জীবন, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আরও  অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!