২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজাহে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের বর্ষপূর্তি

সংযুক্ত আরব আমিরাতে কেক কেটে ‘জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ’-এর দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 10:55 AM

Updated : 11 Oct 2022, 02:42 PM

স্থানীয় সময় শুক্রবার আরব আমিরাতের শারজাহের একটি রোস্তেরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ আরব আমিরাত শাখার সহ সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক কাওছার আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সহ প্রবাসী সম্পাদক এস এম কয়েস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা কমিটির সদস্য আব্দুস সামাদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী দিদার, সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিপলু, কয়েছ আহমদ, দপ্তর সম্পাদক রাহেল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক বদরুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, সহ প্রবাসী সম্পাদক এস এম কয়েছ ও সহ পরিবেশ সম্পাদক কাজী রুহুল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা শফিকুল ইসলাম, সংগঠনের সিনিয়র সদস্য বেলাল আহমদ, ছদরুল ইসলাম, ফেরদৌস খাঁন, মাসুম আহমদ, শামসুল ইসলাম, মোস্তাক আহমদ, আরিয়ান আহমদ ও আব্দুল হান্নান।

বিশ্বের ৩১টি দেশে বসবাসরত সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে এ সংগঠন গঠিত বলে জানায় আরব আমিরাত শাখার সহ সভাপতি কামাল হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!