২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের জেলহত্যা দিবস পালন

জেলহত্যা দিবস ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আকতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 05:35 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

স্থানীয় সময় শুক্রবার রাতে আবুধাবিতে পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

তিনি বলেন, “দখলদারী আর চাঁদাবাজির রাজনীতি পরিহার করে কীভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখা যায় তার জন্য সবাইকে কাজ করে যেতে হবে।”

সভায় প্রধান অতিথি ছিলেন মিরেরশ্বরাই থানা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ আতাউর রহমান।

তিনি বলেন, “খুনি মোস্তাক চক্রের সঙ্গে হাত মেলাননি বলে জাতীয় চার নেতাকে প্রাণ দিতে হয়েছে। আদর্শের রাজনীতির ক্ষেত্রে তাদের আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।” 

সভায় আরও বক্তব্য দেন- সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, মিরেরশ্বরাই সমিতির সভাপতি মোহাম্মদ মাযহার, মনিরুল ইসলাম মনির, আইউব খান ও শারমিন রাহা খোন্দকার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!