রিয়াদ স্বেচ্ছাসেবক লীগের জেলহত্যা দিবস পালন
জেলহত্যা দিবসে সৌদি আরবে আলোচনা সভা করেছে রিয়াদ স্বেচ্ছাসেবক লীগ।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রিয়াদের বাথা শিফা আল জাজিরা কমিউনিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি মো. ইউসুফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- মো. শহীদউল্লাহ্ জিন্নাহ, ফয়েজ উদ্দিন লাভলু, মোশতাক আহমেদ, জসিম উদ্দিন, মোতালেব হাওলাদার, মাজহারুল ইসলাম পলাশ ও বাদল মোল্লা ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কাউছার খান, আশরাফ জিতু, দুলাল খান, মো. আসাদ, কে, এম শরিফুল ইসলাম, সোহেল তানভীর, আবুল কালাম দেওয়ান, বাবুল ইসলাম, সোহেল রানা, সেলিম মাহমুদ ও শাহজান খান হিরুসহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
