২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে জেলহত্যা দিবসের আলোচনা সভা

জেল হত্যা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 10:46 AM

Updated : 11 Oct 2022, 02:42 PM

স্থানীয় সময় শুক্রবার এ অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলী।  

সাধারণ সম্পাদক আনসারুল হক আনসারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গনি চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আজম  খান, ফরিদুল হক, আব্দুল কাদের, কাজী নজরুল ইসলাম, হানিফ শিকদার, মীর আহমদ, ইয়াসিন তালুকদার ও মোস্তফা কামাল।

সভায় আরও বক্তব্য দেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সদস্য সাহেদ হোসেন, শামস আহমদ, সেলিম উদ্দিন তৈয়বী, আব্দুর রহীম, মোহাম্মদ শাহেদ,  মীর খালেদ, নুরুন্নবী, রিংকু শর্মা, এনামুল হক, মোহাম্মদ বিল্লাল, রাশেদুল ইসলাম দুলাল, কাজী ফয়েজুল ইসলাম, এনামুল হক, মোহাম্মদ অলি উল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, সাইফুল করিম, মো.আবছার ও বখতেয়ার উদ্দিন মানিক।

সবশেষে জাতীয় চার নেতা স্মরণে মোনাজাত করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!