২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েনায় জেলহত্যা দিবস পালন

জেলহত্যা দিবস উপলক্ষে শোক সভা পালন করেছে অস্ট্রিয়া আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়ার ভিয়েনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 10:43 AM

Updated : 11 Oct 2022, 02:42 PM

স্থানীয় সময় শুক্রবার বিকালে ভিয়েনার বাংলাবাজার হলে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন।

শোক সভায় বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংবাদিক এম.নজরুল ইসলাম, অস্ট্র্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি রুহি দাস সাহা, সিরাজ চৌধুরী, মনিরুজ্জামান মানিক, দপ্তর সম্পাদক ইমরুল কায়েস, ক্রিড়া সম্পাদক জাফর ইকবাল বাবলু, আওয়ামী লীগ নেতা বিলাল আহমদ, আর এম রাসেল ও মেহেদী মাহি।

অনুষ্ঠানে এম.নজরুল ইসলাম বলেন, “কারাগারের ভেতরে মহান মুক্তিযুদ্ধের চার নায়ক হত্যাকাণ্ড বিশ্বমানবতা ও গণতন্ত্রের ইতিহাসে জঘণ্যতম কলঙ্কময় ঘটনা।”

“বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।” বলে তিনি উল্লেখ করেন।

সভায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও ৩ নভেম্বর জাতীয় চার নেতাসহ নিহত সকল শহীদের জন্য মোনাজাত করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!