খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদ জেদ্দায়
ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিবাদসভা করেছে সৌদি আরব জেদ্দা মহানগর বিএনপি।
স্থানীয় সময় বুধবার রাতে জেদ্দার একটি রেস্তোরাঁয় এ সভায় সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এম আজাদ চয়ন।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তফন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
