ইতালিতে টাঙ্গাইলের মেয়রকে প্রবাসীদের সংবর্ধনা
ইতালি সফররত টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনকে সংবর্ধনা দিয়েছে রোমা নর্দ আওয়ামী লীগ।
স্থানীয় সময় বৃহস্পতিবার রোমের কনকা দি ওরোতে আয়োজক সংগঠনের সভাপতি মজিবুর রহমান মিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রমজান রানা।
বিশেষ অতিথি ছিলেন- ইতালি আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন বলেন, “দেশ আজ উন্নয়নের মহাসড়কে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।”
আরও বক্তব্য দেন- আয়োজক সংগঠগনের সহ সভাপতি তারেক কিবরিয়া সজিব, জাহিদ হোসেন করিম, আবুল করিম, সিরাজুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, সাংস্কৃতিক সম্পাদক রাজিব রহমান, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান ও মাসুদুর রহমান সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন, আ. রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীনু, জামান মোক্তার, দপ্তর সম্পাদক হাবীব মকদম, মহিলা সম্পাদিকা মলি জামান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বাবু ঢালী, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করীম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
