২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে নোয়াখালী ফোরামের সাংস্কৃতিক অনুষ্ঠান

ফ্রান্সে ‘বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম’ এর নতুন কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 03:49 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

স্থানীয় সময় রোববার বিকেলে লা কর্নব ওভারবিলের বিডি সেন্টারে সংগঠনের সভাপতি ইলিয়াস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জ্যেষ্ঠ সহ সভাপতি এম এ রশিদ পাটোয়ারী।

প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা মোহা. কবির হোসেন পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন- ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল খান, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ফোরামের উপদেষ্টা কুতুব উদ্দিন জিকু, উপদেষ্টা আব্দুল হাই, উপদেষ্টা ফারুক আহমদ, তৃণমূল বিএনপি ফ্রান্সের সভাপতি ইকবাল হোসেন আলী ও ফ্রান্স যুবদলের সভাপতি নাসিম আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- ফ্রান্স যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রব রানা, ফোরামের সহ সভাপতি আব্দুস কুদ্দুস, সাধারণ সম্পাদক আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হোসেন বাবলু, আমিনুল হক মজনু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ফ্রান্স বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম টিটু, তসলিম উদ্দিন সবুজ, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ ও সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

পরে ‘বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম’ এর নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

কমিটিতে পদ পাওয়া নেতারা হলেন- সভাপতি ইলিয়াস কাজল, জ্যেষ্ঠ সহ সভাপতি এমএ রশিদ পাটোয়ারী, সহ সভাপতি হুমায়ুন কবির, ইব্রাহিম তারা, আব্দুল কুদ্দুস, মাসুদ আলম, মোহা. নাসির মজনু, মিঠু আহম্মেদ, মোমিন হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হোসেন বাবলু, আমিনুল হক মজনু, সাহেব মিয়া সোহেল, আবুল কাশেম মঞ্জু, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, জহিরুল আলম কিরণ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন পাশা, প্রচার সম্পাদক রিফজুল করিম রিকু, সহ প্রচার সম্পাদক নাইমুল হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক জিয়া উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক শাফায়েত জামিল, ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মিঠু ও ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন সোহাগ। 

কমিটিতে সদস্যরা হলেন- মোস্তফা খান জসিম, মোক্তার হোসেন, আমির ফাহাদ ফরহাদ, জাকির হোসেন, জাহাঙ্গীর পাটোয়ারী, নজরুল ইসলাম, মিঠু হোসেন, সুমন হোসেন, ইয়াসিন আহমেদ, ফয়সাল মাহমুদ মুরাদ, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, ফারুক হোসেন, শাহাব উদ্দিন ও হুমায়ুন কবির।

উপদেষ্টারা হলেন- প্রধান উপদেষ্টা কবির হোসেন পাটোয়ারী, উপদেষ্টা জিকু হোসেন, আব্দুল হাই ও ফারুক আহমদ। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান শিল্পী মরিয়ম বেগম সুরমা ও নাচ পরিবেশন করেন শিশুশিল্পীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!