জেদ্দা কনস্যুলেটে দক্ষতার সনদপত্র বিতরণ
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি সম্পর্কিত প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার কনসযুলেট কার্যালয়ে কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনের উদ্যোগে এ সনদপত্র বিতরণ করা হয়।
কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রাণালয়ের মন্ত্রী শাহাজান খাঁন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে লদ্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলে শাহাজান খাঁন মনে করেন।
সন বিতরণ শেষে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে ‘ভালোবাসার শহর’ নামে একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
