২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

সংযুক্ত আরব আমিরাতে ‘চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা’র আয়োজন করেছে প্রবাসী সংগঠন ‘চট্টগ্রাম নাগরিক ফোরাম’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 04:35 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

সোমবার দুবাইয়ের একটি হোটেলে আয়োজক সংগঠনের সদস্য সচিব নাসিম উদ্দিন আকাশের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমিরাত শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার।

সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য অভিবাসী চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- কমিউনিটি নেতা অধ্যাপক আব্দুস সবুর, গাউছিয়া কমিউনিটির সভাপতি ফয়জুল করিম চৌধুরী, কমিউনিটি নেতা শিমুল মোস্তফা, এনটিভির মধ্যপ্রাচ্য প্রধান সাংবাদিক শিবলী আল সাদিক ও কমিউনিটি নেতা মোহাম্মদ ইউসুফ।

আরও বক্তব্য দেন- আরটিভির আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, মাইটিভির প্রতিনিধি সিরাজুল ইসলাম, মোহাম্মদ রায়হান, সাইফুল করিম ও আনসারুল হক আনসার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!