২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে আহত প্রবাসীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রদূত

ইতালিতে হামলার শিকার আহত এক বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফাহিমা হোসেন, ইতালি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 04:20 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

আহত বাংলাদেশির নাম কার্তিক চন্দ্র। হামলার সময় তার সঙ্গে একজন মিশরিয় সহকর্মীও ছিলেন।

স্থানীয় পত্রিকায় হামলার খবর পেয়ে বৃহস্পতিবার আহত বাংলাদেশিকে দেখতে যান বাংলাদেশের রাষ্ট্রদূত এবং তার চি‌কিৎসার খোঁজ-খবর ও সহ‌যোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় কার্তিক ও তার সহকর্মীর ওপর ১০-১২ জন ইতালিয় কি‌শোর হামলা করে বলে স্থানীয় পত্রিকায় খবরটি এসেছে।

প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা রাস্তা দি‌য়ে যাবার সময় প্রবাসী বাংলাদেশি কার্তিক তার মিশরিয় সহকর্মীকে বিনা উস্কানিতে গালাগাল কর‌তে থাকে। এসময় মিশরিয় লোকটি গালাগাল বন্ধ কর‌তে বল‌লে হামলাকারীরা ক্ষিপ্ত হ‌য়ে তাদের মারপিট ক‌রে।

এতে মিশরিয় প্রবাসী পালিয়ে যেতে পারলেও কার্তিক চন্দ্র নির্যাত‌নের শিকার হন। হামলাকারীরা তার মাথায় ও হা‌তে আঘাত করে অচেতন অবস্থায় ফে‌লে যায়।

হামলার খবর পে‌য়ে স্থানীয় পুলিশ তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠান।

এ ঘটনায় একজন ইতালিয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে এ হামলার নিন্দা জানিয়েছেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস ফরাজী, বাংলাদেশ সমিতি ইতালির ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল, যুগ্ম সম্পাদক এম এ রব মিন্টু, অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাংবাদিক খান রিপন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!