২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির সভায় বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রে জর্জিয়া অঙ্গরাজ্যের গুইনেট অঞ্চল ডেমোক্র্যাটিক পার্টির এক ভোজসভায় অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 03:09 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

গত ২১ অক্টোবর ডুলুথ শহরের ব্লুবার্ডসে হোটেল এমব্যাসির বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান গ্যাব ওকাই এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- মূল বক্তা স্টিভ হেনসন, আসন্ন নির্বাচনের দুই গভর্নরপ্রার্থী স্ট্যাসি আব্রাহাম ও স্ট্যাসি ইভানস।

সভায় আটলান্টার ‘এমঅ্যান্ডজে ফাউন্ডেশন’ ও ‘বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটস’ এর সভাপতি জামিল ইমরানের নেতৃত্বে ১০ সদস্যের একটি বাংলাদেশি দল অংশ নেয়।

লাদেশি ডেমোক্র্যাটদের মধ্যে উপস্থিত ছিলেন- ‘বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটস’ এর জ্যেষ্ঠ সহ সভাপতি ও ডিকাব কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির সদস্য মোস্তফা জাহিদ টিটু, সহ সভাপতি ও ডিকাব কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির সদস্য পারভেজ ইকবাল, সহ সভাপতি শেখ জামাল, দেশি ডেমোক্র্যাটসের পক্ষ থেকে সভাপতি খান মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মামুন শরীফ এবং সহ সভাপতি ডিউক খান।

বাংলাদেশি নেতা জামিল ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলধারার রাজনীতিতে এভাবে আমরা সক্রিয় হতে পারলে আগামী দিনে নতুন প্রজন্মও এদেশের মূল চালিকাশক্তিতে থাকবে। আর এজন্য আমাদেরকে পথ দেখাতে হবে।”                       

সভায় আরও উপস্থিত ছিলেন- অ্যালাইন অব সাউথ এশিয়া লেবার ইউনিয়ন ও জর্জিয়া চ্যাপটারের সভাপতি মোহাম্মদ আলী হোসেন, জর্জিয়া ডেমোক্র্যাটিক পার্টির এশিয়ান ককাসের সাধারণ সম্পাদক আহমাদুর রহমান পারভেজ এবং এমঅ্যান্ডজে ফাউন্ডেশনের কর্মকর্তা হেমা বড়ুয়া।

প্রবাসীরা জানান, জর্জিয়ার মূলধারার রাজনীতিতে জায়গা করে নিতে এ ধরণের সভায় বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!