২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে বাংলাদেশ-জাপান সংলাপ অনুষ্ঠিত

বাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে টোকিওতে বাংলাদেশ-জাপান সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 11:40 AM

Updated : 11 Oct 2022, 02:42 PM

স্থানীয় সময় মঙ্গলবার জাপানের ইকোনমিক, ট্রেড ও ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়ের (মেটি) উদ্যোগে আয়োজিত এ সংলাপে দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা অংশ নেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে এ সংলাপে অংশ নেন বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, বিডা ও বেজার চেয়ারম্যান পবন চৌধুরী, এফবিসিসিআই-এর সভাপতি মো. সফিউল ইসলামসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

সংলাপে জাপানি উদ্যোক্তাদের উদ্দেশ্যে আবুল কালাম আজাদ বলেন, “আপনাদের (জাপানি) ব্যবসার জন্য বাংলাদেশ সরকার সকল ধরনের সুযোগ-সুবিধা দেবে। আমরা চাই, আপনারা বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগ করুন। আমাদের সরকার ইতোমধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে, যা ব্যবসার জন্য অনুকূল পরিবেশ ফিরিয়ে আনবে।”

তিনি বর্তমান সরকারের ওয়ান স্টপ সার্ভিস, কর নিতি সহজ করা, বিনিয়োগ করা টাকা সহজে নিজ দেশে পাঠানো, কাজের অনুমতিসহ বিভিন্ন ধরনের কর্মসূচি সম্পর্কে জাপানি উদ্যোক্তাদের অবহিত করেন।

জাপানের পক্ষ থেকে আমদানি শুল্ক কমানো, বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ ও সর্বোপরি জাপানি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলে আবুল কালাম আজাদ এসব ব্যাপারে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ মনোভাবের আশ্বাস দেন।

বেজার চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আমরাজাপানি ব্যাবসায়িদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলবো। তাই আপনাদের সহযোগিতা প্রযোজন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!