২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চের ভাষণ: আন্তর্জাতিক স্বীকৃতিতে নিউ ইয়র্কে শোভাযাত্রা

একাত্তরের ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় নিউ ইয়র্কে আনন্দ শোভাযাত্রা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 11:28 AM

Updated : 19 Aug 2022, 05:53 PM

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে খাবার বাড়ি স্কোয়ারে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এ শোভাযাত্রা পরিচালনা করেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “দিন যত যাচ্ছে, বঙ্গবন্ধুর বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব-গুণ ততই উদ্ভাসিত হচ্ছে বিশ্বব্যাপী। বাঙালি জাতির জন্যে এ এক পরম গৌরবের অধ্যায়।”

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এ সময় বলেন, “বাঙালির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনুপ্রেরণা যুগিয়েছিল। ওই ভাষণ পুরো জাতিকে মুক্তিযুদ্ধের জন্য শক্তি যুগিয়েছিল, প্রস্তুত করে তুলেছিল।”

এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ ও আবুল কাশেম, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সহ-সভাপতি মাসুদ সিরাজী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার ও আজহারুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস ও যুবলীগের নেতা নান্টু মিয়া। 

একাত্তরের ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’যুক্ত হয়েছে বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা গত ৩০ অক্টোবর সোমবার প্যারিসে জাতিসংঘ সংস্থার কার্যালয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!