মদিনায় প্রবাসীদের মিলনমেলা অনুষ্ঠিত
সৌদি আরবের মদিনায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রবাসীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মদিনা আল নাখিল কমিউনিটি সেন্টারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আয়োজক কমিটির আহ্বায়ক মো. মাহফুজুল আলম।
মিলনমেলায় দেশাত্মবোধক গান, কৌতুক, দেশিয় ঐতিহ্যবাহী খেলা কাবাডি, বস্তা দৌড়, মোরগ লড়াই, বেলুন ফোটানো ও ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। সব শেষে র্যাফল ড্রর আয়োজন করা হয়।
মদিনায় প্রবাসের ব্যস্ত জীবনে কিছুটা প্রশান্তি পেতে সেখানে উপস্থিত হয়েছিলেন দলমত-নির্বিশেষে অনেক প্রবাসী। এ আয়োজন পরিণত হয় সকলের মিলনমেলায়। হৈচৈ আর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন মদিনার প্রবাসীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
