২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বিজ্ঞান প্রতিযোগিতায় আয়েশা, ফেইসবুকে ভোট

ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চেনের অর্থায়নে পরিচালিত বিশ্ব বিজ্ঞান প্রতিযোগিতায় লড়ছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থী আয়েশা আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 05:32 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

সোমবার দেশটির খালিজ টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মেয়ে আয়েশা (১৭) যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ব্রেকথ্রো জুনিয়র চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতার প্রি-ফাইনাল রাউন্ডে উঠেছেন।

আয়েশা পড়াশোনা করছেন ‘ইন্টারন্যাশনাল স্কুল অব কুয়েইফাত আবুধাবি’তে। তার বাবা মুনীর আহমেদ শাহাবুদ্দিন একজন ব্যাংক কর্মকর্তা। একমাত্র মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন।

বিশ্বের ১৭৬টি দেশের ১১ হাজার অংশগ্রহণকারীর মধ্য থেকে মাত্র ঊনত্রিশজন প্রার্থী এ পর্যায়ে রয়েছেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আয়েশা মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল থেকে দু’জন বিজয়ীর একজন।

এ প্রতিযোগিতায় পদার্থ বিজ্ঞান, গণিত বা দৈনন্দিন বিজ্ঞানের কোনও ধারণা বা তত্ত্বের ওপর তিন মিনিটের একটি ভিডিও বানাতে দেওয়া হয়। আয়েশা সেখানে পদার্থ বিজ্ঞানের ‘স্ট্রিং থিওরি’ নিয়ে ভিডিও বানিয়ে দেখান।

খালিজ টাইমসকে আয়েশা বলেন, “প্রতিযোগিতার কথা শোনার পর থেকেই আমি ভাবছিলাম কীভাবে ছায়াছবি, হাস্যরস ও বৈজ্ঞানিক ব্যাখ্যাকে একসূত্রে আনা যায়। স্ট্রিং থিওরি বেছে নিয়েছি কারণ এটা দিয়ে আমি ‘থিওরি অব এভরিথিং’ ব্যাখ্যা করতে চেয়েছি।”

ভিডিওভিত্তিক এ প্রতিযোগিতায় বিজয়ীকে দেওয়া হবে দুই লাখ পঞ্চাশ হাজার ডলারের বিজ্ঞান বৃত্তি। আয়েশা বিজয়ী হলে তাকে অনুপ্রেরণা দিয়েছেন এমন একজন শিক্ষক পাবেন ৫০ হাজার ডলার ও তার স্কুল বৈজ্ঞানিক গবেষণাগার তৈরি করতে পাবে আরও ১০ হাজার ডলার। মোট চার লাখ ডলারের এ অর্থায়ন করবে ‘চেন জুকারবার্গ ফাউন্ডেশন’।

আয়েশা জানান, প্রতিযোগিতায় বিজয়ী হলে সে এ টাকা দিয়ে তার মা-বাবার অর্থনৈতিক সমস্যা মেটাবেন। তিনি তার পছন্দের বিষয় নিয়ে বিদেশে পড়াশোনা করার স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান।

ফেইসবুকের ভিডিওতে লাইক-কমেন্ট ভিত্তিক এ প্রতিযোগিতায় আয়েশা কে ভোট দিতে-

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!