সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সন্ধ্যা
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’ এর ৩১তম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সিডনির একটি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও প্রবাসে বেড়ে উঠা শিশু- কিশোররা অংশ নেন।
এতে অতিথি ছিলেন- বাংলাদেশ থেকে আসা আজিজুল হাকিম, জিনাত হাকিম, আনিসুল হক মিলন ও নৃত্যশিল্পী নমিরা।
অনুষ্ঠানে নৈশভোজ শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম ফজলুল হক শফিক অতিথিদের ধন্যবাদ জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
