বাংলাদেশের বন্যার্তদের জন্যে ‘চ্যারিটি কনসার্ট’ যুক্তরাষ্ট্রে
বাংলাদেশের বন্যার্তদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজিত ‘চ্যারিটি কনসার্ট’ থেকে দশ হাজার ডলার সংগ্রহ করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার নিউ জার্সির আর্ট ল্যাব মিডিয়া প্রডাকশন্সের উদ্যোগে নর্থ ব্রান্সউইকে লিনউড মিডল স্কুলের মিলনায়তনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাভেদ মাহমুদ শিপলু। কনসার্টের শুরু হয় শিশুদের মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।
আয়োজনে বাংলা ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন জার্সি ওয়েভস’-এর তাহসীন, সাদী, আফজাল এবং ‘এক তার’ ব্যান্ডের রাজীব, শোভন, হেলাল ও রীড। তাদের সাথে ছিলেন ফরিদ ও কেয়া।
শিশু-কিশোরদের ফ্যাশন শো পরিচালনা করেন উর্মি ও বিচিত্রা। এরপর সুবর্ণা খানের নির্দেশনা ও পরিচালনায় ‘সৃষ্টি একাডেমি’র উচ্চাঙ্গ নৃত্য পরিবেশিত হয়। নাচে অংশ নেন নৃত্যশিল্পী উমি, সুবর্ণা, বিচিত্রা ও তমা।
সবশেষে অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। এ পর্বে সহায়তা করেছে রুমানা, সুইটি ও তপু।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
