দ.কোরিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্মেলন
দক্ষিণ কোরিয়ার সিউলে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সিউলের গাংদং স্টেশনের পাশে একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কাউন্সিলের সভাপতিত্ব করেন সংগঠনটির প্রাক্তন আহ্বায়ক ডেবিড একরাম।
এ সময় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ডেবিড একরামকে সভাপতি ও আবু তাহেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের একুশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কাউন্সিলের সভাপতি ডেভিড একরাম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
