২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফ্রান্সে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষকী পালন করেছেন দেশটিতে সংগঠনের প্রবাসী নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু তাহির, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 06:59 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

এ উপলক্ষে স্থানীয় সময় রোববার প্যারিসের ক্যাথসিমায় গ্রামবাংলা রেস্তোরাঁয় বিএনপির দেওয়া ‘ভিশন ২০৩০ বাস্তবায়ন’ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে যুবদল ফ্রান্স শাখা।

আয়োজিত এ সভা থেকে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার নিন্দা জানানো হয়।

আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাইম আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাওন আহমদের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আরিফ হাসান।

আয়োজকরা জানান, ঢাকা থেকে সভায় টেলিফোনে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন ওয়াসিম, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সহ সভাপতি সিরাজুর রহমান, ‘ইলিয়াছ মুক্তি পরিষদ ফ্রান্স’ এর আহ্বায়ক মফিজ আলী, যুবদল ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ইমরোজ রহমান, জ্যেষ্ঠ সহ সভাপতি সালাউদ্দিন বালা, সহ সভাপতি নাজির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমানম এবং সহ সভাপতি সালাম হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!