অস্ট্রিয়ায় বাংলাদেশ সমিতির নির্বাচন অনুষ্ঠিত
পশ্চিম ইউরোপের দেশ অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে শাহ মোহাম্মদ ফরহাদ ও সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সুমন জয়ী হন।
ফরহাদ-সুমন পরিষদ ও মাসুম-মামুন পরিষদের মধ্যে এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সাবেক সভাপতি নেয়ামুল বশির। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মোনায়ার পারভেজ ও জুয়েল ইসলাম।
ফরহাদ-সুমন পরিষদের জন্য নির্বাচনে পোলিং এজেন্ট ছিলেন আলোম মো. এপোলো, এহসান উল্লাহ, হানিফ ভূঁইয়া, মাইদুল মিয়া, রয়েল মুস্তারি, মো. নাসির, ছাত্রনেতা সামসুজ্জামান শাহীন, জামাল উদ্দিন, তুষার কান্তি পাল, আরেফিন রানা, এম ডি রাজু ও মাহফুজুর রাহমান পারভেজ।
অন্যদিকে মাসুম-মামুন পরিষদের পোলিং এজেন্ট ছিলেন ছোটন, জয় মোল্লা মুরাদ, সোহেল ও মুরাদ কৌরাইশি।
প্রতি বছর অনুষ্ঠিত এ নির্বাচনে দু’টি প্যানেল অংশ নেয়। এগারজন করে প্রতি প্যানেলে মোট বাইশজন প্রার্থীর মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট এগারজনকে পরবর্তী বছরের জন্য নির্বাচিত করা হয়।
প্রবাসীরা জানান, অস্ট্রিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সবচেয়ে বড় ও পুরনো সংগঠন হলো ‘বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতি’। সমিতির এ বছরের নির্বাচন আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ ভোট যেন বাঙালির মিলনমেলা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
