ইতালিতে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন করেছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার মিলানের পরতা ভেনিসিয়া থেকে শুরু হয়ে র্যালিটি মিলান সেন্ট্রাল স্টেশনে শেষ হয় ও সেখানেই মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশিরা।
মানববন্ধনে মিয়ানমারে হত্যা ও নির্যাতনের নিন্দা জানিয়ে বাংলাদেশে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ ব্যাপারে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোকে উদ্যোগী হওয়ার দাবিও জানানো হয়।
এছাড়া আরও বক্তব্য দেন হানিফ শিপন, জামিল আহম্মেদ, মো.দেলোয়ার হোসেন মোল্যা, রহমান খান, চঞ্চল রহমান, সাহদুর রহমান, মামুন খান, তোফায়েল আহম্মেদ খান, শাহ আলম, নুর মোহাম্মদ মালেক, সিরাজুল ইসলাম, মোহাম্মোদ সুলতান শরীফ, রহমান খান ও জোনায়েদ সোবাহান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
