মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের সভা
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিনিউটি প্রেসক্লাব’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বুকিত বিনতাং রসনা বিলাস রেস্টুরেন্টে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এস এম রহমান পারভেজ সভার সভাপতিত্ব করেন ও সহ সভাপতি মোস্তাফা ইমরান রাজু সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি আমিনুল ইসলাম রতন, কায়সার হামিদ হান্নান, কোষাধ্যক্ষ রফিক আহমদ খান, দপ্তর সম্পাদক শামছুজ্জামান নাঈম, মোহাম্মদ আবদুল কাদের, রফিকুল ইসলাম রফিক ও শাখাওয়াত হোসেন জনি।
সভায় সর্বসম্মতিক্রমে কায়সার হামিদ হান্নানকে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম রতনকে সিনিয়র সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া আগামী ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে একটি স্বরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
