২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বাংলাদেশ মহিলা সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতে ‘বাংলাদেশ মহিলা সমিতি’ আবুধাবি শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি,সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 07:24 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

শনিবার স্থানীয় সময় রাতে আবুধাবির ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও তার স্ত্রী মহিলা সমিতির সভাপতি জাকিয়া হাসনাত ইমরান।

রাষ্ট্রদূত ইমরান তার বক্তব্যে প্রবাসে বাঙালি সংস্কৃতির যে কোন আয়োজনে দূতাবাসের পৃষ্ঠপোষকতা দেওয়া হবে বলে আশ্বাস দেন।

জাকিয়া হাসনাত ইমরান বলেন, “দেশ থেকে বহু দূরে থাকায় নিজস্ব কৃষ্টি সংস্কৃতির সাথে আমাদের বোনদের ও নতুন প্রজন্মের যোগাযোগ কমে আসে। মহিলা সমিতি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বদেশী সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখে।”

কারিশমা এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক পপি রহমান ও সাংস্কৃতিক সম্পাদক আনজুমান আরা শিল্পী।

পপি রহমান বলেন, “আমাদের নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচিত করতে না পারলে তাদের মধ্যে দেশের প্রতি প্রকৃত ভালবাসা গড়ে উঠবে না।”

সমিতির সদস্যদের পরিবেশনায় ছিলো- হারানো দিনের গান, শিশুদের নাচ ও গান।

অনুষ্ঠানে প্রবাসী জীবনের উপর লেখা হাসির নাটক ‘দুঃখের কথা কমু কারে’ ও ‘চাটগাইয়া পোলা ও নোয়াখাইল্যা মাইয়া’ প্রদর্শিত হয়।

দিনটিকে স্মরণীয় করে রাখতে কেক কাটা, ভাগ্যবান দম্পতি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!