২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ সাংবাদিককে সিডনিতে সহায়তা

চলতি বছর বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ সাংবাদিককে আর্থিক সহায়তা দিয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 05:35 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

স্থানীয় সময় রোববার দুপুরে সিডনিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল’ ও ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ আয়োজিত এক আলোচনা সভায় এ সহায়তা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল’ এর চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন- সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এছাড়াও জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!