২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে প্রসাসের আহ্বায়ক কমিটি গঠিত

সংযুক্ত আরব আমিরাতে ‘প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 11:05 AM

Updated : 11 Oct 2022, 02:41 PM

স্থানীয় সময় শুক্রবার বিকালে দুবাইয়ের একটি রেস্তোরাঁয় আমিরাতে কর্মরত সাংবাদিকরা পূর্বনির্ধারিত জরুরী সভায় এ আহ্বায়ক কমিটি গঠিত হয়।

নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয় প্রসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আবছার তৈয়বী ও সচিবের দ্বায়িত্ব দেওয়া হয় প্রসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারকে। 

প্রসাসের পুরনো কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আবছার তৈয়বীর সভাপতিত্বে সভায় আলোচনা করেন প্রসাসের বিলুপ্ত কমিটির উপদেষ্টা সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি শিবলী আল সাদিক, সাবেক সহ সভাপতি আব্দুল মান্নান।

এছাড়া আরও আলোচনা করেন কামরুল হাসান জনি, লুৎফুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, খোরশেদুল আলম, গিয়াস উদ্দিন শিকদার, এম এনাম হোসেন, মোহাম্মদ ওসমান চৌধুরী, আমিনুল হক ও জাবেদ আহমদ।

সভায় নতুন আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র তৈরি ও নতুন কার্যকরী কমিটি ঘোষণা করবে বলে জানায়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!