২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের নির্বাচন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’ এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 01:46 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

আগামী ২ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর নির্বাচন ঘিরে প্রার্থী ও তাদের অনুসারীদের প্রচারণা চলছে।

প্রবাসীরা জানান, উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বাণিজ্যিক রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকার ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী উত্তেজনা তৈরি হয়েছে। এখানকার তিন শতাধিক বাংলাদেশি ব্যবসায়ীর সংগঠন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’ (জেবিবিএ) এর নির্বাচন উপলক্ষে দুটি প্যানেলে বিভক্ত হয়ে পড়েছেন প্রার্থীরা।

‘দিদার-কামরুল’ প্যানেলে আছেন- সভাপতি পদে আবুল ফজল দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান কামরুল। গত নির্বাচনেও এ প্যানেল লড়েছিল।

‘শাহনেওয়াজ-টুকু’ প্যানেলে সভাপতি পদে শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান টুকু।

এদিকে সংগঠনের বিদায়ী সভাপতি জাকারিয়া মাসুদ জিকো ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান পুণরায় প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানিয়েছেন।

এখন পর্যন্ত নির্বাচনের প্যানেলভিত্তিক পোস্টার দেখা না গেলেও জ্যাকসন হাইটসের বিভিন্ন রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রার্থী ও তাদের অনুসারীদের সভা ও প্রচারণা চলছে। গভীর রাতেও প্যানেলের পক্ষে দল ভারি করার চেষ্টা করছেন তারা।

প্রবাসীরা জানান, ভোটার টানতে টাকা খরচের প্রতিযোগিতাও দেখা যাচ্ছে। এর কারণ মূলধারার রাজনীতিতে জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের গুরুত্ব রয়েছে। কংগ্রেসম্যান, সিটি মেয়র অফিস ও  স্থানীয় পুলিশ প্রশাসন পর্যন্ত তাদের যোগাযোগের সুযোগ রয়েছে।

নির্বাচনে ভোটার ও প্রার্থী সংখ্যা কম হলেও বাংলাদেশি কমুনিটির নেতৃত্বে এ নির্বাচন প্রভাব ফেলে বলে স্থানীয়দের অভিমত।

কমিউনিটি নেতা-কর্মীরা জানান, জ্যাকসন হাইটসে স্থায়ী শহীদ মিনার নির্মাণ ও বাংলাদেশি অধ্যুষিত এলাকাকে ‘বাংলা টাউন’ বা ‘বঙ্গবন্ধু স্কয়ার’-এ পরিণত করতে জেবিবিএ এর বিকল্প নেই। তবে জামায়াত-শিবির ও ফ্রিডম পার্টির লোকজনও নেতৃত্বে আসতে চেষ্টা চালাচ্ছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!