সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
সৌদি আরবের খামিজ মোশায়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- কুমিল্লা সদর এলাকার ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়নের মিরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে লিটন মিয়া (৫০) এবং সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামের রোকন আহমদ চৌধুরী (২৪)।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে খামিজ মোশায়েত থেকে তাসলিছ এলাকায় যাওয়ার সময় তারা দুর্ঘটনায় পড়েন বলে তাদের সহকর্মী মোহম্মদ ফারুক হোসেন জানান।
তিনি বলেন, রোকন তার ভগ্নিপতি মোতালেবের মালিকাধীন হোটেল জারিফে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। আর লিটন ছিলেন গাড়িচালক। দুর্ঘটনার সময় রোকনই গাড়ি চালাচ্ছিলেন।
তাসলিছ এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ স্থানীয় তাসলিছ জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানান ফারুক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
