২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে রাউজান সমিতির দ্বিবার্ষিক সম্মেলন

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘রাউজান সমিতি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 03:18 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটিতে পদ পাওয়া নেতারা হলেন- সভাপতি মোহাম্মদ খোরশেদ জামান, সহ সভাপতি মোহাম্মদ নাছিম উদ্দিন আকাশ, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার দুবাইয়ের একটি হোটেলে মোহাম্মদ ওমরগনীর পরিচালনায় ও বিদায়ী সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি।

প্রধান বক্তা ছিলেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজান থেকে নির্বাচিত সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় রাউজানের জন্য ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ  চলমান রয়েছে। এ উন্নয়ন কাজ সম্পন্ন হলে রাউজানের দৃশ্যপট পাল্টে যাবে।

“রাউজানে শিল্প এলাকা স্থাপিত হলে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে। সকালে গরম ভাত খেয়ে রাউজানের জনসাধারণ কাজে যেতে পারবেন।”

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, রাউজান নোয়াপাড়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী ও রাউজান নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ারদি সিকদার।

স্বাগত বক্তব্য দেন- সাংবাদিক নাছিম উদ্দিন আকাশ, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ তারেক চৌধুরী, মোহাম্মদ ফারুখ, মোহাম্মদ আলম উদ্দিন চৌবুরী, মোহাম্মদ ইউনুস ও মোহাম্মদ হেলাল উদ্দিন।

আরও বক্তব্য দেন খোরশেদ জামান ও মোহাম্মদ ওসমান।