ইতালিতে ‘বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র অভিষেক
ইতালির রোমে নবগঠিত ‘বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র অভিষেক ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে রোমের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি আবু তৈয়ব ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী, ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ও বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।
প্রধান অতিথি রাষ্ট্রদূত সোবহান সিকদার তার বক্তব্য বলেন, “প্রবাসের মাটিতে বৃহত্তর চট্টগ্রাম সমিতি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে চমক সৃষ্টি করেছে। তারা সংখ্যায় কম হলেও আয়োজন ব্যাপক। চট্টগ্রামের মানুষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, “অনেকে দাওয়াত না পেয়ে এই সংগঠনের অনেককে জামাত বলে অপপ্রচার চালাচ্ছে। ইতালি আওয়ামী লীগ সেখানে উপস্থিত ছিলো। সুতরাং রাষ্ট্রদূত ও ইতালি আওয়ামী লীগ নিয়ে কোনো অপপ্রচার চালাবেন না।”
চট্রগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিকন বলেন, “এই সমাজে ভালো-মন্দ থাকবেই। রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার স্যার আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৃহত্তর চট্টগ্রামকে সন্মানিত করেছেন।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
