২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিউস্টন সিটি মেয়রের সাথে ফোবানার বৈঠক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন সিটি মেয়র সিলভেস্টার টার্নারের সাথে সাক্ষাৎ করেছেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 11:21 AM

Updated : 19 Aug 2022, 05:50 PM

স্থানীয় সময় মঙ্গলবার মেয়রের অফিসে সাক্ষাৎ করেন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুর।

এসময় ফোবানা এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি শাহ হালিম ও মিড কন্টিনেন্টাল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতা রবিউল করিম বেলাল উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের পর ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান সিটি মেয়র সিলভেস্টার টার্নারকে ফোবানা পিন পরিয়ে দেন ও সিটি মেয়র সিলভেস্টার টার্নার ফোবানা চেয়ারম্যানকে হিউস্টন সিটির পিন পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সিটি মেয়র তার এলাকার বাংলাদেশিদের কর্মনিষ্ঠার প্রশংসা করেন।

গত ৬-৮ অক্টোবর ফ্লোরিডার মায়ামি সিটিতে অনুষ্ঠিত ফোবানার ৩১তম বাংলাদেশ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী সারা আমেরিকায় সফর করছেন ফোবানার চেয়ারম্যান ও বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান।

যুক্তরাষ্ট্রের শহর, অঙ্গরাজ্য ও ফেডারেল প্রশাসনের সাথে কম্যুনিটির সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে টেক্সাসের পর জর্জিয়া, মিশিগান, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, পেনসিলভেনিয়া ইত্যাদি এলাকায় ভ্রমণের কথা রয়েছে বলে ফোবনা কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!