রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মানববন্ধন
মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় চত্বরে ‘ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট পিস অর্গানাইজেশন (আইবিপিও)’ এ মানববন্ধনের আয়োজন করে।
আইবিপিও-র চেয়ারম্যান তপন চৌধুরীর তত্ত্বাবধানে পরিচালিত এ মানববন্ধনে অবিলম্বে রোহিঙ্গাদের নিজ বসতভিটায় ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান তপন চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, কম্যুনিটি নেতা ইকবাল ইউসুফ, সৈয়দ আবুল হাসনাত, তাপস বড়ুয়া, আব্দুর রাজ্জাক, সালাউদ্দীন চৌধুরী ও গোলাম চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
