২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ শেফ ও ১৩ রেস্তোরাঁকে ‘কারি লাইফ অ্যাওয়ার্ড’

যুক্তরাজ্যে ব্যবসা চালানো বাংলাদেশি ও ভারতীয় খাবারের সেরা ১৩ রেস্তোরাঁ ও ১৯ শেফ পেয়েছেন এবারের ‘কারি লাইফ অ্যাওয়ার্ড ২০১৭’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 12:51 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

লন্ডনের রয়াল ল্যাককেস্টার হোটেলে স্থানীয় সময় রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয় বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক রন্ধন শিল্প খাতের খ্যাতনামা ম্যাগাজিন ‘কারি লাইফ’ ২০০৯ সাল থেকে দেশটিতে বাংলাদেশি ও ভারতীয় খাবারের শেফ ও ম্যানেজারদের এ সম্মাননার আয়োজন করে আসছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠান থেকে ১৯ সেরা শেফ ও ১৩ রেস্তোরাঁর পাশাপাশি দিল্লীর শেফ মনিষা ভাসিনকে ইন্টারন্যাশনাল সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

আজীবন সম্মাননা পান মিয়া মনিরুল আলম। সেরা ইউরোপিয়ান কারি রেস্তোরাঁ হিসেবে পুরস্কৃত হয়েছে স্টকহোমের ‘শান্তি উলতিমাত’।

অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান উপলক্ষে গালা ডিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, যুক্তরাজ্যের বেক্সিট বিষয়ক ছায়ামন্ত্রী কের স্টারমার ও কোবরা বিয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কারান বিলিমোরিয়া উপস্থিত ছিলেন।